ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজাতীয় সমাবেশ উপলক্ষে ৩ জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত

জাতীয় সমাবেশ উপলক্ষে ৩ জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত

নিউজ ডেস্ক: ঢাকায় সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতের ট্রেন চাওয়ার আবেদনের প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ দেন।

চিঠিগুলোতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ২০ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই ট্রেনটি মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে।

এতে বলা হয়, ট্রেনটি ১৯ জুলাই রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ২০ জুলাই রাত ৮টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজার পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে।

এছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে।

রাজশাহী-ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর ২টায় ঢাকায় পৌঁছায়। শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে ছুটি বাতিল করে ট্রেনটিকে চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকা পৌঁছাবে সকালে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা গতকাল ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করে রশিদ নিয়েছি। ১৪ বগির এই ট্রেনে কেবল আমাদের নেতাকর্মীরা থাকবেন।’

তিনি বলেন, বিভিন্ন উপজেলা থেকে ৭ থেকে ১০টি বাস নেতাকর্মীদের নিয়ে যাবে। শুক্রবার সকালেও অনেকে ঢাকায় গিয়েছেন। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular