ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনএকসঙ্গে গাইলেন মৌসুমী-মুন্নী

একসঙ্গে গাইলেন মৌসুমী-মুন্নী

বিনোদন ডেস্ক: তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। মূলত সেখানে মৌসুমী তার মায়ের জন্যই আছেন। মৌসুমীর মা দীর্ঘদিন ধরেই অসুস্থ। যে কারণে মায়ের পাশে থেকে তিনি মাকে সময় দিচ্ছেন। সঙ্গে আছেন মৌসুমীর মেয়ে ফাইজাহ।

যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে বিভিন্ন শোতেও অংশগ্রহণ করেন মৌসুমী। একদিন আগেই অর্থাৎ গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের কুইন্সের রকওয়ে বিচে প্রিয়দর্শিনী মৌসুমী একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তার বান্ধবী বাংলাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীও ছিলেন। মুন্নী এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। গান গাওয়ার এক ফাঁকে মুন্নী মৌসুমীকে স্টেজে ডেকে নেন।

এরপর মৌসুমী তার অভিনীত প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘ও আমার বন্ধুগো চিরসাথী পথচলার’ (হিন্দি ভার্সনটাও) গানটি পরিবেশন করেন। এই সময় উপস্থিত দর্শক-শ্রোতারাও মৌসুমীর সঙ্গে গাইতে শুরু করেন। মৌসুমীর গানে গানে এই পরিবেশনাটিই ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। 

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘একটা সময়তো গান গেয়েছি। সিনেমাতেও প্লে-ব্যাক করেছি। ঢাকায় যখন ঘরোয়া আড্ডা হতো তখন তো গান গাইতাম। সবাই অবশ্য অনুরোধও করত। এখানে এসেও মাঝে মাঝে গল্পে আড্ডায় গান গাওয়া হয়। স্টেজ শোগুলোতেও এখন বিশেষভাবে অনুরোধ আসে গান গাওয়ার জন্য। গতকালের অনুষ্ঠানে মুন্নীই ডেকে নিল আমাকে স্টেজে। এরপরই মূলত গাইলাম ও আমার বন্ধুগো চিরসাথী পথচলার, এ মেরে হাম সাফার–গানটি। এই গান আসলে কে শোনেনি। যে কারণে এই গান গাইতে গেলেই সবাই একসঙ্গে গেয়ে উঠেন। আমারও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ যারা আমাকে গানেও অনুপ্রেরণা দিয়ে থাকেন।’ 

মুন্নী বলেন, ‘আমি আর মৌসুমী এক হলে আমাদের সময়টা আসলে দারুণ কাটে। কখন যে সময় চলে যায় টেরই পাই না। রকওয়ে বিচের শোতে আমি গান গাওয়ার মাঝেই মৌসুমীকে ডাকি। মৌসুমীর তো আসলে দেশে-বিদেশে আলাদা একটা ভক্ত শ্রেণি আছে। যে কারণে মঞ্চে মৌসুমী ওঠা মানেই তাদের অন্যরকম ভালো লাগা। যথারীতি এবারও তাই হয়েছে। আর মৌসুমী ভালো গায়। সুর তাল এবং তার কণ্ঠ সবমিলিয়ে দারুণ। মৌসুমীর সঙ্গে ছাড়াও আমি এককভাবে গেয়েছি ও কারিগর দয়ার সাগর এবং ও প্রিয় আমি তোমার হতে চাই-গান দুটি।’ 

প্রসঙ্গত, মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘দেশান্তর’ ও ‘ভাঙ্গন’। এরপর তার অভিনীত আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। মৌসুমী জানান, দেশে আসলে তিনি নতুন সিনেমাতে অভিনয় করবেন। কারণ শুধু তাকে ঘিরেই বেশ কয়েকটি গল্প এরই মধ্যে রচনা করা হয়েছে। নির্মাতারা অধীর আগ্রহে তার ফেরার অপেক্ষায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular