নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে বেসিক ব্যাংকের নির্মাণাধীন ভবনটি দীর্ঘ এক যুগের বেশি সময় পর দখলমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আদালতের প্রতিনিধিরা সেখানে অভিযান চালিয়ে ভবনটির নিয়ন্ত্রণ নেন এবং তা ব্যাংক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন।
কর্তৃপক্ষ জানায়, অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
২০১৩ সালে সেপ্টেম্বরে ভবনটি কেনার জন্য প্রায় ৮০ কোটি টাকার চুক্তি করে বেসিক ব্যাংক। এর মধ্যে পরিশোধ করা হয় প্রায় ৭৬ কোটি টাকা। তবে চুক্তি অনুযায়ী ভবনের দখল বুঝে পায়নি ব্যাংক।
এ নিয়ে তৈরি হয় দীর্ঘ আইনি জটিলতা। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রমও গড়ায় আদালত পর্যন্ত। সর্বশেষ আদালতের প্রতিনিধিদের অভিযানে ভবনটির দখলমুক্তির করা হয়।



