ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতখাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং একটি চাঁদের গাড়ি।

সোমবার (৯ নভেম্বর) সাড়ে ৩ টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।

অন্যদিকে, সোমবার রাতে জেলা সদরের পানখাইয়া পাড়া সড়কে পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আগুনে গাড়ির বেশীর ভাগ অংশই পুড়ে গেছে। এর আগে শনিবার ভোর রাতে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে পার্কিং করা একটি বিআরটিসি বাস পুড়িয়ে দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে এসব নাশকতার জন্য পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে থেকে রাতে তারা বের হয়ে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে হবে। নইলে তারা এমন চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের এবং রাষ্ট্রের জানমালের ক্ষতি করতে থাকবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular