ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএনসিপি নেতাদের উপস্থিতির খবরে হোটেলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

এনসিপি নেতাদের উপস্থিতির খবরে হোটেলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানী এলাকায় অবস্থিত রয়েল টিউলিপ হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। ওই হোটেলেই এনসিপির নেতাকর্মীরা আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলের দিকে ইনানীর রয়েল টিউলিপের সামনে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বিএনপির নেতারা বলেন, আমরা খবর পেয়েছি এনসিপির কিছু নেতা এবং বিদেশি এজেন্সির কিছু লোক এখানে এসেছেন। তারা গোপন বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। তারা কেন এমন একটা রক্তাক্ত দিনে এখানে আসবেন, তা নিয়ে আমরা সন্দিহান।

তবে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব।

এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আর এনসিপি নেতারা তার সঙ্গে দেখা করেছেন।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular