ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ৮০ লাখ ডলার

এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ৮০ লাখ ডলার

অর্থনীতি ডেস্ক: এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই প্রায় ১৭৯ কোটি (১৭৮ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯২ লাখ ডলার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরে এপ্রিলের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।
সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স; বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular