ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedএবারও অপ্রতিরোধ্য ট্রাম্প

এবারও অপ্রতিরোধ্য ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক; ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হলো। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখা।

আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহেই উত্থাপন করবেন।

৪৭-৫২ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল প্রস্তাবের পক্ষে ভোট দেন, আর ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন।

প্রস্তাবে দাবি করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও প্রেসিডেন্ট কেবল ‘তাৎক্ষণিক আত্মরক্ষার’ প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান চালাতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular