ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedএশিয়ান গেমস হকি বাছাই শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার বাংলাদেশের

এশিয়ান গেমস হকি বাছাই শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: হকিতে যখন মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, তখন ফেবারিট বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এটা। কেননা, দুই দলের আগের পাঁচ সাক্ষাতেই জয় দেখেছিল লাল-সবুজ দল। তাই এশিয়ান গেমস হকি বাছাইয়ে আজ (৩ এপ্রিল) লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয়টা ছিল প্রত্যাশিত। কিন্তু অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন আমিরুলরা।

গতকাল চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। সেই লড়াইটা দেখাতে পারেনি শ্রীলঙ্কা ম্যাচে। ফলস্বরূপ হেরে গেছে ৩-২ গোলে। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৬ এপ্রিল, প্রতিপক্ষ উজবেকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে ৬ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ১৩ মিনিটের মাথায় সেটা শোধ দেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেয়। ১৬ মিনিটে শ্রীলঙ্কাকে ফের এগিয়ে নেন কুশল উইরাপ্পুলি।

‎‎তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু অল্প সময়ের ব্যবধানে জোড়া পেনাল্টি পেয়েও গোল পায়নি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে একটি গোল দেওয়ার আগে তৃতীয় গোল হজম করায় জেতা হয়নি বাংলাদেশের।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular