নিউজ ডেস্ক : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে কেন্দ্রসচিবদের কাছে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রসচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বলা হয়েছে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে বোর্ড দ্রুত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।
শিক্ষা বোর্ডের মতে, সময়মতো প্রবেশপত্র বিতরণ হলে পরীক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষাসংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
ঢাকানিউজ২৪/মহফ




