ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশওমরা হজ্বে গিয়ে ৫মাস যাবৎ নিখোঁজ গৌরীপুরের সাহেব আলী

ওমরা হজ্বে গিয়ে ৫মাস যাবৎ নিখোঁজ গৌরীপুরের সাহেব আলী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সৌদি আরবে ওমরা হজ্ব করতে গিয়ে ৫মাস ধরে নিখোঁজ রয়েছেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মন্ডলের পুত্র। তিনি গত ২০ আগস্ট পবিত্র ওমরা হজ¦ পালনের জন্য এসভি-৮০৯ নং বিমানে সৌদি আরবে গিয়ে পৌঁছেন। ২১ আগস্ট ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের ৯ম তলার ৯০৫নং নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর ওইদিন দুপুর ১২টার পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন হাজিদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, ২১আগস্ট দুপুরের পর নিখোঁজ হন তিনি। তাৎক্ষনিকভাবে সৌদিস্থ হজ¦ ক্যাম্প, হজ্ব মিশনে অভিযোগ করা হয়। স্থানীয় সকল থানায় ও আশপাশের সকল হাসপাতালসহ বিভিন্ন স্থানে এ সংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। সংশ্লিষ্ট সকল স্থানে অভিযোগ করা হয়েছে এবং পার্সপোর্টও রেখে এসেছেন।

তাঁর সন্ধান চেয়ে ঢাকাস্থ হজ¦ অফিসের পরিচালক বরাবর ২৮আগস্ট আবেদন করেছেন তার পুত্র মনিরুজ্জামান। তিনি জানান, আমার বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসাবে অবসরে আসেন। বাবা-মা উভয়েই ওমরা হজ্ব পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান। সেখানে গিয়ে ২১আগস্ট থেকে বাবাকে খোঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন ২ সেপ্টেম্বর।

স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. সাহেব আলীর পার্সপোর্ট নং এ-১২৮৫০১৩৩, ভিসা নং ৬১২২৮৬৪৯৯৬, সন্ধ্যানপ্রার্থী তার পুত্র মনিরুজ্জামানের মোবাইল নং ০১৭৩৩-২৮৫৬১৭।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular