ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে চার পেসারকে।

চোটের কারণে এ ম্যাচেও দলে নেই পেসার নাহিদ রানা। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। এবার রাখা হয়নি সৌম্য সরকারকে। নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে দলে রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।

প্রথম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular