ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদক, নারীঘটিত অপরাধ ও অপকর্মে জড়িতদের বিএনপিতে স্থান নেই: এ্যানি

মাদক, নারীঘটিত অপরাধ ও অপকর্মে জড়িতদের বিএনপিতে স্থান নেই: এ্যানি

লক্ষ্মীপুরে মহিলা দলের পরিচিতি সভায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক করলেন পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদক, নারীঘটিত অপরাধ ও অপকর্মে জড়িত কোনো নেতার বিএনপিতে স্থান নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, লক্ষ্মীপুরে অপরাধ ও পেশিশক্তির রাজনীতি চলতে দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের আনা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে অপরাধে জড়িত ব্যক্তিদের কোনো সুযোগ দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুবদলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহা-লক্কর নিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করবেন, সেই দিন শেষ। লোহা-লক্করের রাজনীতি লক্ষ্মীপুরে চলবে না।’

তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িত হলে কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে মিলে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বে এমন কর্মকাণ্ডের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular