ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামকমরেড বজলুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উদযাপন

কমরেড বজলুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক :কমরেড বজলুর রহমান সমাজ বিপ্লবের সংগ্রামে যুগ যুগ প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন’ 

৪ জুন বুধবার সন্ধ্যায় স্থানীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির সাবেক সভাপতি কমরেড বজলুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠানের বক্তারা একথা বলেন।

সিপিবি সুত্রাপুর থানা  কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবির ঢাকা দক্ষিন কমিটির সদস্য জাহিদ হোসেন খান, শ্যামপুর-কদমতলী থানার সদস্য কমরেড মাহবুবুর রহমান শিপন, শাহজাহানপুর থানা শাখার সভাপতি কমরেড নারায়ণ চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা প্রিজম ফকির প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular