ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার ফার্স্ট লেন এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাসলিমা আক্তার (৪২)। তার স্বামীর নজরুল ইসলাম। ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নিহতের সন্তানদের অভিযোগের প্রেক্ষিতে বাসার ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন তাসলিমা।

ঘটনার বিষয় তিনি বলেন, ‘নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয় ১৯ বছর, মেজো মেয়ের ১১ ও ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত। রোববার (১২ অক্টোবর) রাত ১১ থেকে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন, ‘নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন।’

এই সময়ে মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, অন্য লোকের সঙ্গে চলে গেছে। তিনি মেয়েদের নানার বাসা আদাবরে আসেন। পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা নানাবাড়ির স্বজনদের জানান। থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বাসার ডিপ ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী নজরুলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular