ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকসবায় স্ত্রী ও শালিকাকে হত্যা করেছে স্বামী

কসবায় স্ত্রী ও শালিকাকে হত্যা করেছে স্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে আমীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে রবিবার ২ ফেব্রুয়ারি গভীর রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি।

সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে।
নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। স্মৃতির সঙ্গে বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয়। সাবেক ইউপি মেম্বার মোঃ ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় দুই বোনের মরদেহ দেখতে পান। তাদের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রবিবার রাত ১ টার পর এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular