ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর, ১৪৪ ধারা জারি

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে। কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে একই সময় একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাবেশের আয়োজন করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন।

বাসার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, ‘পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাবেশে তাকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু ‘ছাত্র সমাজের’ ব্যানারে একই সময় একই স্থানে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। এমন অবস্থায় আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular