ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলা কারাগারে থাকা কারাবন্দিদের মধ্যে মাদকের কুফল, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে মাদক বিরোধী সচেতনতামূলক সভা আজ বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
জেলা কারাগারের সুপার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। সচেতনতামূলক সভায় কারাবন্দিদেরকে মাদকের বিরুদ্ধে শপথ করানো হয়।



