ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঝড়ে হযরত শাহজালাল (র.) মাজারের আগর গাছ ভেঙে পড়েছে

ঝড়ে হযরত শাহজালাল (র.) মাজারের আগর গাছ ভেঙে পড়েছে

সিলেট প্রতিবেদক : সম্প্রতি কালবৈশাখি ঝড়ে হযরত শাহজালাল (র.) মাজারের দক্ষিণ পাশের একটি বিশাল আগর গাছ বিকট শব্দে মহিলাদের জন্য নির্মিত নামাজঘরের ওপর আছড়ে পড়ে। এতে কোন হতাহতেরও খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায় নামাজ ঘরটি সুসজ্জিতকরণ ও উন্নয়নের কাজ চলছে। মাজার কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে পড়া গাছটি কেটে সরানোর ব্যবস্থা করা হয়।

মাজারে আগত একজন মহিলা জানান, মাজারে উঠার সিঁড়ির পূর্বপাশে এবং নামাজ ঘরের উত্তর দিকে অবস্থিত এই আগর গাছটি ঝড়ে নামাজ ঘরের উপরে আছড়ে পড়ে। সেই সময় ঘরটা কেঁপে উঠেছিল। কিন্তু, হযরত শাহজালাল (র.) এর উছিলায়, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে নামাজঘরের কোন ক্ষতি হয়নি, মাজারে আগত কোন মুরিদ ও ভক্তের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular