ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডকালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

কালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ১১ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।

জানা যায়, প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

একইসঙ্গে আরও দুটি ইউনিট পথিমধ্যে রয়েছে বলে জানা গেছে। এদিকে সর্বশেষ দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমুলিয়া মডেল টাউন এলাকার আগুন লাগা কারখানাটি টিনশেডের।

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular