নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনা ভাইরাসের সাব–ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দিনব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা।
কর্মশালায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. কামরুজ্জামান খান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক, কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. শফিউল আলম, সংস্থার সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সবুজ, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।
কর্মশালাটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ। কর্মশালাটি বাস্তবায়ন করেছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।



