ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে
একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক চৌধুরীহাটি-নীলগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকায় রাস্তার পাশে প্রশ্রাব করতে বসেন। এই সময় তিনি রাস্তার পাশে ঘাসের জমির ঝোপের ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এই নবজাতকের লাশের বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে একদিন বয়সের বাচ্চা হবে। জন্মের পর তাকে কেউ ফেলে গিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular