ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ জুলাই) সকালে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসমা (৩০) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া-বিলপাড় গ্রামের মৃত আব্দুল রহিমের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নারী আসমাকে (৩০) আটক করা হয়। পরে এ ঘটনায় এসআই তপু খান বাদী হয়ে মাদক ব্যবসায়ী নারী আসমা (৩০) এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসমা একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মামলা দায়েরের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular