ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাকুমিল্লা দক্ষিণাঞ্চলে যানচলাচল মারাত্মক ঝুঁকিতে

কুমিল্লা দক্ষিণাঞ্চলে যানচলাচল মারাত্মক ঝুঁকিতে

মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণাঞ্চলের সর্বত্র এবং ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী লাকসাম পৌরশহরের অধিকাংশ সড়কে ফিটনেসবিহীন পরিবহন মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে এবং যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে।

এ অঞ্চলের সাথে বিভিন্ন আন্তঃজেলা সড়ক ও সংযোগ সড়কপথে বিভিন্ন সমস্যায় পড়ে সাধারণ যাত্রীরা অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলা দক্ষিণাঞ্চলের ৪টি উপজেলার সড়কপথ ট্রেড ইউনিয়ন শ্রমিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পকেটমার, মাদকসেবীদের দৌরাত্ম, বখাটে মাস্তানের আড্ডা, ছিনতাই এবং ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।  

নিম্নমানের ফিটনেসবিহীন গাড়ি, যাত্রী ছাউনি ও নির্ধারিত টার্মিনাল কিংবা পরিবহন স্ট্যান্ড ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা, প্রতিযোগিতার সৃষ্টি করে স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে। রোড্স এন্ড হাইওয়ে পুলিশের নাকের ডগায় হরহামেশাই ঘটছে এসব কর্মকান্ড।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা দক্ষিণাঞ্চলের সবকটি উপজেলার সর্বত্র যোগাযোগের ক্ষেত্রে পরিবহনের অপব্যবস্থাপনা সড়কপথে যান চলাচলে মারাত্মক অন্তরায় সৃষ্টি করে চলেছে। কুমিল্লা বেতারে চাকুরীরত মো: ইয়াকুব আলী বলেন, আমাকে প্রতিনিয়ত ঢাকা যেতে হয়। আমি বেশ কয়েকবার মানিব্যাগ হারিয়েছি, দুইবার মোবাইলও ছিনতাই হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular