ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাকুমিল্লায় ভাদ্রের তাপদাহে ঘরে ঘরে ভাইরাস রোগ

কুমিল্লায় ভাদ্রের তাপদাহে ঘরে ঘরে ভাইরাস রোগ

মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিবেদক: ভাদ্র মাসের শুরুতে তাপদাহ ও বৈরী আবহাওয়া কুমিল্লা দক্ষিনাঞ্চলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে লাকসাম, নাঙ্গলকোট, লালমাই ও মনোহরগঞ্জ উপজেলায়, এই সময়ে সর্দি-জ¦র, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন ভাইরাস রোগের প্রকোপ বেড়ে গেছে। শিশু-কিশোর ও বৃদ্ধরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে, যা স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়াচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাপদাহের কারণে ছিন্নমূল মানুষ ও শিশু-কিশোরদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভাদ্র মাসের শেষের দিকে তাপদাহের তীব্রতা আরও বাড়বে। এই পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ঔষধ বিক্রেতাদের মতে, গত কয়েকদিনের তাপদাহের ফলে রোগব্যাধির সংখ্যা বেড়ে গেছে। রোগীরা প্রতিদিন স্থানীয় ঔষধের দোকানে ভিড় করছেন। সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার অভাব থাকায় অনেকেই প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক জানান, শুষ্ক আবহাওয়ার কারণে রোগ জীবাণুর বিস্তার ঘটে। তাই এই সময়ে ভীড় এড়িয়ে চলা, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি। বিশেষ করে শিশু-কিশোর ও বৃদ্ধদের জন্য এই সতর্কতা আরও বেশি প্রয়োজন।

এখন সময় এসেছে, আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর এবং এই কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular