ঢাকা  রবিবার, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিকৃষি শক্তিশালী হলেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে

কৃষি শক্তিশালী হলেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে

কুমিল্লা প্রতিবেদক: কৃষি শক্তিশালী হলেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন।

শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় সদর উপজেলার ১৪৫৮ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০ ভাগই কৃষি কাজের সঙ্গে জড়িত। এত বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে বাংলাদেশের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। তাই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সে উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক তার সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে।’

বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘এ সরকার জনবান্ধব সরকার। ভোটের দাগ মোছা শুরু হওয়ার আগেই এই সরকার কমিটমেন্ট রক্ষা শুরু করেছে।

বাংলাদেশের কৃষকরা অনেক সময় জমিতে অধিক পরিমাণ সার প্রয়োগ করে, ফলে কৃষিজমির কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এক সময় ফসল উৎপাদনও কমে যায়। তাই এ ধরনের ভুল যেন না হয় সে জন্য প্রান্তিক কৃষকদেরকে যে কোনো কৃষিকাজে ব্লক সুপারভাইজারদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।’

অপরদিকে কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা বলেন, ‘কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে পিছিয়ে পড়া কৃষকরা অনেক উপকৃত হবে একই সঙ্গে কৃষি কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে।’

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়াসহ আমন্ত্রিত অতিথিরা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular