ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদন‘ক্রাইম পেট্রোল অভিনেতার রহস্যজনক মৃত্যু!

‘ক্রাইম পেট্রোল অভিনেতার রহস্যজনক মৃত্যু!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ বিজয়ী এবং ‘ক্রাইম পেট্রোল’ আলোচিত অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

তার বন্ধু কুলদীপ ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, অভিনেতার বাবা ও বোন তাকে ফোন করে মৃত্যুর খবর জানান।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে মারা যান নীতিন। বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন কুলদীপ। শিগগিরই মরদেহ নেয়া হবে দিল্লিতে।

কুলদীপের ভাষায়, নীতিনের বাবা ও বোনের ফোনে সকালেই মৃত্যুর বিষয়টি জানতে পারি। বাবা ও বোন নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন।

কুলদীপ আরও বলেন, এ খবর শুনে আমি অবাক হয়েছি। কেননা আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নেয়া নীতিন চৌহান পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ বিজয়ের মাধ্যমে। এরপর‘এমটিভি স্প্লিটসভিলা’, ‘জিন্দেগি ডটকম’ও ‘ফ্রেন্ডস’র মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। ‘ক্রাইম পেট্রোল’এবং‘তেরা ইয়ার হুঁতে’ অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন এ অভিনেতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular