ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমৌলভীবাজারক্লিপ ভেঙে বিচ্ছিন্ন, বগি রেখেই চলে গেল ট্রেন!

ক্লিপ ভেঙে বিচ্ছিন্ন, বগি রেখেই চলে গেল ট্রেন!

মৌলভীবাজার প্রতিনিধি:    কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। তবে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তবে এ রোডে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৫টি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে সঙ্গে সঙ্গে জানানোর পর তিনি ট্রেন ব্রেক করে নিয়ে আসেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, আধা ঘণ্টা বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে করে যাত্রী সেবা ৩০ মিনিট বিঘ্ন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular