ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরনালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারণা

নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারণা

শেরপুর প্রতিনিধি:  শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ -তরুণী।

রোববার ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী এই সাইকেল র‍্যালির মাধ্যমে এই প্রচারণা চালানো হয়৷

সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ,আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।

পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ -তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি বের করে৷ এসময় সাধারন মানুষের মাঝে দুর্বীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারনা চালিয়ে সাইকেল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়৷

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular