ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৯ দোকান

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৯ দোকান

খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের জালিয়াপাড়াস্থ হাজ্বী ইসমাইল মার্কেটে আগুন লেগে ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দোকান মালিকরা মালামাল রক্ষা করতে পারেননি। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

স্থানীয়দের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন বলে জানায় পুলিশ।

গুইমারা থানার ওসি এনামুল বলেন, ‘একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular