ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধখাবার দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

খাবার দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে খাবার দেওয়ার কথা বলে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার দুপুরে র‍্যাব গ্রেপ্তার এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবার দেওয়ার কথা বলে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদের নিজ বাড়িতে পাঠিয়ে দেয় সে। ভুক্তভোগীরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তারা ধর্ষণের বিষয়টি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার সাঁথিয়া থানায় মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি (৪০) কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular