ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিখালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগের ১০ মামলা বাতিল

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগের ১০ মামলা বাতিল

নিউজ ডেস্ক : রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ অক্টোবর) এ রায় দেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ।

জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজনীতির পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করলেন হাইকোর্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular