ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখুলনার ডিমের বাজারে সরকার নির্ধারিত দরের হেরফের

খুলনার ডিমের বাজারে সরকার নির্ধারিত দরের হেরফের

খুলনা প্রতিনিধি : খুলনার বাজারে সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি হচ্ছে না। প্রতিপিচ ডিমের দাম ১৩ টাকা হয়ে থাকলেও সরকার কর্তৃক নির্ধারিত দাম ১১ টাকা ৮৭ পয়সা। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিচ্ছেন।

ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের ডিম ব্যবসায়ী মাসুদ পারভেজ বলেন, খামারিদের উৎপাদন খরচ সরকারের নির্ধারিত দরের চেয়ে বেশি। পরিবহণ ও শ্রমিক খরচ যোগ হলে দাম আরো বৃদ্ধি পায়। তিনি পাইকারি বিক্রিতে ১০০ পিচ ডিম ১২০০ টাকায় বিক্রি করছেন।

বটিয়াঘাটার ফার্ম মালিক নিমাই চন্দ্র জানান, বড় কোম্পানিগুলো সরকারি সুবিধা পাচ্ছে, কিন্তু ক্ষুদ্র খামারিরা হুমকির মুখে। মুরগীর বাচ্চার দাম বেড়ে যাওয়ায় অনেক খামারী ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। তিনি মনে করেন, সরকার কোম্পানিগুলোর দিকে নজর না দিলে এ শিল্প ধ্বংসের মুখে পড়বে।

দোলখোলা ইসলামপুর মোড়ের ব্যবসায়ী বাসুদেব জানান, পাইকারি দামে ডিম কিনে বিক্রি করলে তাদের লাভ থাকবে না। নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের ব্যবসায়ী সৈয়দ নজরুল বলেন, ডিমের দাম বাড়ছে এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তিনি বাজার ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ দাবি করেছেন।

অতুনু করের মতে, সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকার নির্ধারিত দরে বিক্রি না করার কারণে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। খুলনার ডিম বাজারে অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular