নিউজ ডেস্ক : ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো: মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট গণফোরামের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
“জুলাই-আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে গণফোরাম এর ৭ম জাতীয় সম্মেলন- ২০২৪ শনিবার (৩০ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া (আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া’র পিতা)। সভাপতিত্ব করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
উদ্বোধনী অধিবেশন পরবর্তীতে বিকাল ৩ টায় কাউন্সিল অধিবেশন মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের উপর বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আলোচনা করেন। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়।
নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন এডভোকেট সগির আনোয়ার। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ও পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ
ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু।
সভাপতি পরিষদ সদস্য: বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী জ্যেষ্ঠ অ্যাডভোকেট, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক জ্যেষ্ঠ এডভোকেট, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, শ্রী রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, অ্যাডভোকেট নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
কোষাধ্যক্ষ : শাহ নূরুজ্জামান, সম্পাদক পরিষদ: আয়ুব খান ফারুক, অধ্যক্ষ মো.ইয়াছিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, অ্যাডভোকেট এ কে এম রায়হান উদ্দিন, আলীনূর খান বাবুল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, মো. নাজমুল ইসলাম সাগর, মামুনূর রশিদ মামুন, মির্জা হাসান, মুহাম্মদ উল্লাহ মধু, আব্দুল হামিদ মিয়া, অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, অ্যাডভোকেট মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া মজনু, অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, আজাদ হোসেন, প্রভাষক বকুল ইমাম, মোমেনা আহমেদ মুমু, খনিয়া খানম ববি, মো. আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, মো.আলী লাল, অ্যাডভোকেট মো. সাইফুলইসলাম, মো মজিবুর রহমান শিবলু, মাহফুজুর রহমান মাসুম, ফারুক হোসেন।



