ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগফরগাঁওয়ে অস্ত্রের মুখে সন্তানকে জিম্মি করে লুটপাট ও ধর্ষণের অভিযোগ

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে সন্তানকে জিম্মি করে লুটপাট ও ধর্ষণের অভিযোগ

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে স্থানীয় বখাটেরা প্রবেশ করে অস্ত্রের মুখে লুটপাট ও গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বিষয়টি নিশ্চিত করেন।এর আগে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় অভিযুক্ত রাজিব নামে একজনকে গ্রেপ্তার করেছে।ভুক্তভোগী পরিবার ও থানায় অভিযোগ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩),আরিফ(২১),মমিনের ছেলে ফাহিম(২২), মোফাজ্জলের ছেলে রাজিব(২৩),নূরুলের ছেলে এনামুল(২২)এলাকায় চিহিুত বখাটে ও মাদকাসক্ত এই পাঁচ যুবক একই এলাকার প্রবাসী জোলহাস উদ্দিনের বাড়িতে প্রবেশ করে।উঠানে বসা প্রবাসীর ছেলে রাতুল(১৬)এর কাছে পানি পান করতে চায়।রাতুল জগ ভর্তি পানি ও গ্লাস নিয়ে আসা মাত্রই বখাটের দল ছেলেকে ধরে ঘরের কাছেই একটি গাছের সাথে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।বখাটেরা ঘরে প্রবেশ করে গৃহস্থালি কাজে ব্যস্ত গৃহবধূকেও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের নগদ ৫ লাখ টাকা,স্বর্নালংকারসহ মূল্যবান জিনিপত্র লুটে নেয়।জিনিসপত্র লুটের পর বখাটেরা ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে মাকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ করে।রাজিব নামের একজন গৃহবধূকে পর্যায়ক্রমে ধর্ষনের ঘটনা ভিডিও ধারণ করে এবং ধর্ষিতা গৃহবধূ ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।বখাটেরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং শুক্রবার বিকেলের দিকে চর কালীবাড়ি গ্রামের নির্জন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৫জনকে ঘেরাও করে।অভিযুক্ত ৪ জন পালিয়ে গেলেও রাজিব নামে একজনকে পুলিশ আটক করে।এসময় ধর্ষনের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে পুলিশ মোবাইল ফোনটি উদ্ধার করে।ভুক্তভোগী পরিবারের দাবি এর আগে অভিযুক্ত আরিফ ওই গৃহবধূকে নানাভাবে উৎপাত করে অনৈতিক প্রস্তাব দিলে আরিফের অভিভাবককে জানালেও বিষয়টি তারা পাত্তা দেয়নি।গফরগাঁও থানার(ওসি) মনিরুজ্জামান সেখ বলেন,এ ঘটনায় রাজিব নামে এক জনকে আটক করা হয়েছে।শুক্রবার ভুক্তভোগী মামলা দায়ের করেন।অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular