ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে কোটি টাকার জমি উদ্ধার

গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে কোটি টাকার জমি উদ্ধার

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া বাজারের বেদখল হওয়া জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানগুলোর অবৈধ বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে।যা জনসাধারণ ও ব্যবসায়ীরা হাট-বাজারের কাজে ব্যবহার করতে পারবে।

অভিযানের সময় পুলিশ সদস্য,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন,জনস্বার্থে প্রশাসনের উদ্যোগে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular