ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডকড়াইল বস্তিতে আগুন

কড়াইল বস্তিতে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ বলছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular