ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাংনীতে মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

গাংনীতে মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ওই দুটি বস্তু উদ্ধার করা হয়।

সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গিয়ে তার স্ত্রী লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে ক্যাম্পে খবর দিলে পুলিশ মুদি দোকনের সামনে থাকা বস্তু দুটি উদ্ধার করে। বোমা পরে পুলিশ ক্যাম্পে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে বস্তু দুটি।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে গ্রামে বোমা আতংক বিরাজ করছে। মাস খানেক আগেও ওই গ্রামের একটি দোকানের সামনে বোমা রেখেছিল দুর্বৃত্ততারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই দুর্বৃত্তদের ধরে আইনের হাতে সোপর্দ করতে পারব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular