ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: গাছের ডালের আঘাতে আঃ জলিল(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার বাঁকড়ার জগানন্দকাঠী গ্রামের মৃত দরবেশ সরদারের ছেলে। রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, নিজেদের ব্যবহারের প্রয়োজন দেখা দেওয়ায় ঘরের পেছনে একটি মেহগনি গাছ জলিল নিজেই কাটতে যায়। এসময় অসাবধানতাবশত গাছের একটি ডাল তাহার মাথার উপর পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. মামুনুর রশিদ বলেন, লাশের সুরতহাল রির্পোট করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারে কাহারো কোন অভিযোগ নাই।



