ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ

গৌরীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী পূর্বপাড়া থেকে গাঁজাসহ গ্রেফতারকৃত আবুল কালাম ও তার স্ত্রী বিউটি বেগমকে পুলিশ রবিবার (৬জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। গতকাল শনিবার (৫ জুলাই) এক বস্তাগাঁজাসহ আবুল কালাম ও তাঁর স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করে। মাদকব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ হয়েছে।

প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মিন্টু জানান, সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বারুয়ামারী পূর্বপাড়ার বিউটি বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক বস্তাগাঁজাসহ আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ। তিনি বারুয়ামারী গ্রামের সুরুজ আলীর পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই তোয়াবুল ইসলাম জানান, অভিযান এক কেজি গাঁজা ও ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ দিকে গ্রেফতারের পরপরেই উৎসুক জনতার ভিড় জমে উঠে সেই বাড়িতে। এ সময় গ্রামের লোকজন দেখতে পায় ছাদের উপরে আরও একটি বস্তা। সেই বস্তায়ও গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক গৌরীপুর সেনা ক্যাম্প ও থানায় জানায় এলাকাবাসী। এরপর সেই বাড়িটিকে ঘিরে রাখেন তারা। যৌথবাহিনীর অভিযানে আরও এক বস্তা গাঁজাসহ বিউটি বেগমকে গ্রেফতার করে গৌরীপুর থানার পুলিশ। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর রেজাউল করিম জানান, তার বাড়ি তল্লাশী করা হয়েছে। বস্তায় ২কেজি গাঁজা রয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় গৌরীপুর থানার একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে স্বামী-স্ত্রী মাদকসহ গ্রেফতারের পরপরেই বিক্ষুব্দ এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম চৌধুরী জানান, মাদকের সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিএনপি নেতা ইউসুফ আলী মিন্টু জানান, এই কালাম ইতোপূর্বে আরও ৫/৭বার গ্রেফতার হয়েছে। ৩/৪মাস জেল খেটে আবারও সেই মাদক ব্যবসা শুরু করে। প্রতিবাদ সমাবেশে প্রতিবেশী মতিউর রহমান ও রবিকুল ইসলাম জানান, এই দেখতেছেন ধরে নিচ্ছে, দু’এক মাস পরে এসে দেখবেন, ওরা বীরদর্পে হাঁটছে! ওদের কঠোর বিচার চাই। বিক্ষোভে গ্রামের শত শত নারী ও পুরুষ অংশ নেয়।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular