ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে গাঁজা ও নগদ টাকা সহ মাদককারবারি গ্রেফতার

গৌরীপুরে গাঁজা ও নগদ টাকা সহ মাদককারবারি গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ৩কেজি ৭শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ খোকন আকন্দ (৪২) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত শমশের আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন আকন্দ একজন মাদককারবারি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর সেনবাাহিনীর অস্থায়ী ক্যাম্প এর মেজর সানজিদ ইমরান সাব্বিরের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম রামগোপালপুর ইউনিয়নের অভিযানে চালিয়ে ৩ কেজি ৭শ গ্রাম গাঁজা সহ খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানের সময় তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার ৩শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল আলম বলেন, গাঁজা সহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular