গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রবীন জ্ঞানতাপস অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০জুলাই) গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে শোক র্যালী, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরীপুর গণপাঠাগার মিলনায়তনে স্মরণসভায় বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা কলেজের সাবেক অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমনেীন, ভুটিয়ারকোনা স্কুল ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, সাংবাদিক মো. রইছ উদ্দিন, আরিফ আহাম্মেদ, কবি শামীমা খানম মিনা, শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া প্রমুখ।



