ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিচট্টগ্রামে ডিসির নির্দেশে শ্রমিকদের ১৬ লাখ বকেয়া পরিশোধ

চট্টগ্রামে ডিসির নির্দেশে শ্রমিকদের ১৬ লাখ বকেয়া পরিশোধ

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বায়েজিদ এলাকার জে.পি. সনেট লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন অবশেষে পরিশোধ হয়েছে জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে কারখানার যন্ত্রপাতি ও মজুত মালামাল বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা সংগ্রহ করা হয় এবং তা শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) ভোরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অর্থ পরিশোধ সম্পন্ন হয়।

প্রায় ১৩০ জন শ্রমিক গত ১৪ মার্চ বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর ১৬ মার্চ জেলা প্রশাসন, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের উপস্থিতিতে বৈঠক হয়।

সেখানে যন্ত্রপাতি বিক্রি করে বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ে। শেষে প্রশাসনের কঠোর অবস্থানেই পুরো বকেয়া পরিশোধ করা সম্ভব হয়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular