ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে নগরের হালিশহর আনন্দিপুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুমায়রা (৩)। সে ওই এলাকার মো. রহমানের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছে, মুষলধারে বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। খেলতে গিয়ে বল নালায় পড়ে যায়। বল কুড়াতে গিয়ে নালায় পড়ে যায়। স্রোতে ভেসে যায় শিশুটি। বিষয়টি স্থানীয় লোকজন দেখে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। আধঘণ্টা পর নিখোঁজের অদূরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান শাওন বলেন, ‘শিশুটি বল কুড়াতে গিয়ে নালায় পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শারমিন আলম বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার জন্য আসলে কিছু করার ছিল না।’

গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার কাপাসগোলায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে গেলে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহেরীশ নিহত হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চসিক। সেটি এখনো আলোর মুখ দেখেনি।

এরমধ্যে আরেকজনের প্রাণহানি হয়েছে। গত ১০ বছরে চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এদের মধ্যে শিশু ছয়জন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রীসহ নারী তিনজন ও পুরুষ ছিল ৫ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular