ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচন্দ্রগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

চন্দ্রগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনা, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু; শোক প্রকাশ জেলা ছাত্রদলের

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। সে উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টারবাড়ির মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাওন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। চৌপল্লী বাজার এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়েছে। তার এ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। জেলা ছাত্রদল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular