ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ল অলিম্পিয়াড

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ল অলিম্পিয়াড

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) কর্তৃক আগামী ১১ ও ১২ জুলাই ৫ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আইনভিত্তিক প্রতিযোগিতা ‘ এসসিএসএস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫।’

মঙ্গলবার (৮ জুলাই) দুপর আড়াইটায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সোসাইটি ফর ক্রিটক্যাল স্টাডিজের চেয়ারপারসন তাফহিম উল ইসলাম।

এ সময় লিখিত বক্তব্য তিনি বলেন, ‘ এসসিএসএস স অলিম্পিয়াড ২০২৫ এর প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের প্রতিযোগিতাটি ৫টি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে পিন্টোরিয়ান স্ত্রী রাউন্ড,
রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম এসেম্বলি রাউন্ড এবং সিম্পোজিয়াম রাউন্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ জাকির হোসেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এবং চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।

তিনি আরও বলেন, দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় মোট ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় হতে ৪০টি টিম অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ক্রিটক্যাল স্টাডিজের চেয়ারপারসন তাফহিম উল ইসলাম, জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular