ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচবিতে বোতল হাতে অবস্থান কর্মসূচি

চবিতে বোতল হাতে অবস্থান কর্মসূচি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ‘আলাওল হলে’ সুপেয় পানির সংকট নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। হলের চারটি ফিল্টার দীর্ঘদিন ধরে অচল থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। অভিযোগের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় খালি পানির বোতল হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের গেইটের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত ফিল্টার মেরামত এবং সুপেয় পানির স্থায়ী সমাধান দাবি করেন। তাদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে আন্দোলনের ধরণ আরও কঠোর হবে বলে হুশিয়ারি দেন।

এ সময় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ভুঁইয়া বলেন, ‘ বেশ কয়েকদিন ধরে হলের সব ফিল্টার নষ্ট। সুপেয় পানির জন্য কখনো এফআর হলে যেতে হয়, আবার কখনো পানি কিনে আনতে হয়। বারবার প্রশাসনকে জানালেও কোনো সমাধান আসেনি। তাই আমরা বোতল হাতে অবস্থানে বসেছি। ‘

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘ হল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সুপেয় পানি সরবরাহের আশ্বাস দিলেও এটা শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ। এমনিতেই তো ফিল্টাগুলো অকেজো। আর সেগুলোও যথাযথভাবে রিপেয়ার না করার কারণে আমরা ভোগান্তিতে আছি। কবে ভোগান্তির শেষ হবে তা নিয়ে আমরা অনিশ্চিত। ভোগান্তির অবসান ঘটিয়ে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রভোস্ট এনামুল হক’কে একাধিক কল করেও পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular