চবি করেসপন্ডেন্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করেন। রাতে নগর বাউল জেমস সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
এরআগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি হয়। তারপর র্যালি শেষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেছেন নগর বাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।
এ সময় তাঁর জনপ্রিয় গানগুলোতে কণ্ঠ মেলান উপস্থিত দর্শক-শ্রোতারা। গানের তালে তালে নাচ ও উল্লাসে মেতে ওঠতে দেখা যায় দর্শকদের।
জেমস মঞ্চে ওঠার পর থেকেই দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। জেমসের গান উপভোগ করতে মাঠে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।



