ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচাটমোহরে পাঁচ মাদকসেবীর কারাদন্ড

চাটমোহরে পাঁচ মাদকসেবীর কারাদন্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আরো ৫ জন
মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাদক সেবনরত অবস্থায় ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে তোরাপ আলী (৬০) কে আটক করে
থানা পুলিশ। একইদিন রাতে মথুরাপুর ইউনিয়নের রাজারদিয়ার গ্রাম থেকে আটক করা হয় মৃত সুলতানের ছেলে বাবূ হোসেন (৪০) কে। এছাড়া পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে মাদকাসক্ত দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বোয়ালিয়া
গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহিম হোসেন (২০) ও সুমন হোসেনের ছেলে সোহান হোসেন (১৯)।
সোমবার (২০ জুলাই) রাতে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তোরাপ আলীকে ৩ মাসের এবং অপর ৩জনকে এক মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

একইদিন আটক করা হয় পাবনার আটঘরিয়া উপজেলার চাদভা কারিগরপাড়ার আজাদ হোসেনের ছেলে সম্রাট হোসেন (২০) কে। তাকেও ভ্রাম্যমান আদালত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular