ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বিশেষ প্রতিনিধি: প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরে আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠকটি শুরু হয়।বৈঠকে মানবসম্পদ উন্নয়ন, গণমাধ্যম, অর্থনৈতিক বিনিয়োগ ও স্বাস্থ্য বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। আলোচনা হতে পারে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও।

এই বৈঠকের পর মুহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে অধ্যাপক ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

ঢাকা নিউজ/ এস

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular