নিজস্ব প্রতিবেদক: ঢাকার রামপুরায় আল কাদেরিয়া রেস্টুরেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ইফতার অনুৃষ্ঠিত হয়েছে। শনিবার বিভাগের প্রাক্তন শিক্ষক রওশন ম্যাডাম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের উদ্যোগ গ্রহণ করেছেন ২০০০-২০০১ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র মো. রিপন মিয়া। বর্তমানে তিনি ফেনির ফুলগাজী সরকারি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।
এই উপলক্ষে বিভিন্ন পেশায় যুক্ত বিভাগের অন্য সহপাঠীরা রিপনকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। রিপনকে যারা অভিনন্দন জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন বাপ্পি,রাসেল, রনজিৎ, জীবন, সুমন দত্ত, মামুন, বরকত, শিলু, কুসুম,নিরু, প্রেমা, রাণীসহ আরো অনেকে। আগামীতে এই ইফতারের আয়োজন পুরান ঢাকায় করা হবে বলে জানিয়েছে।
প্রতি বছরই জগন্নাথের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ইফতারের আয়োজন করে থাকে। বছরের এই একটা দিন সাবেক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটান। কর্ম ব্যস্ততার কারণে এই বছরে বুলবুল ও আলমগীর ইফতারে যোগ দিতে পারেনি। এছাড়া দেশের বাইরে অবস্থান করছেন বন্ধু আবরার, মীরন নাজমুল ও রানা।




